দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটার মালিককে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বায়রা ও বলধারা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি।
অভিযানে মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আউয়াল ব্রিকস-৩ নামের দুটি ইটভাটার মালিককে এ অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইটভাটা দুটিতে বিভিন্ন অনিয়ম ও আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ইট তৈরির জন্য মাটি সংগ্রহের প্রয়োজনীয় অনুমোদন না থাকা, ইটের নির্ধারিত মাপে গরমিল এবং পরিবেশগত ছাড়পত্র না থাকার বিষয়গুলো উল্লেখযোগ্য।
এসব অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠান দুটির মালিককে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি বলেন, আইন ও বিধিবিধান লঙ্ঘন করে ইটভাটা পরিচালনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
যে আই